(ABNA24.com) সিরিয়ার সন্ত্রাসী অধ্যুষিত উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের একটি শহরে বিমান হামলা চালানোর কথা নাকচ করেছে রাশিয়া।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (সোমবার) বলেছে, “কথিত হোয়াইট হেলমেট সংস্থা যারা আমেরিকা ও ব্রিটেনের মুখপাত্র হিসেবে কাজ করে তাদের অজ্ঞাত পরিচয় প্রতিনিধিরা বিবৃতি দিয়েছে যে, রাশিয়ার বিমান থেকে ইদলিব প্রদেশের মারেত আন-নুমান শহরের একটি মার্কেটে হামলা চালানো হয়েছে যা সম্পূর্ণ ভূয়া খবর।”
আজ দিনের প্রথম ভাগে পশ্চিমা সমর্থিত কথিত সাহায্যকারী সংগঠন ‘হোয়াইট হেলমেট’ দাবি করেছিল, রুশ বিমান ঘনবসতিপূর্ণ শহরে হামলা চালিয়েছে এবং এতে অন্তত ২০ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে। ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও বলেছে, রুশ বিমান থেকে একটি সবজি বাজারে হামলা চালানো হয়েছে এবং মৃতের সংখ্যা বেড়ে ২৭-এ দাঁড়িয়েছে।#
/129
২৩ জুলাই ২০১৯ - ০৫:১১
News ID: 963622
সিরিয়ার সন্ত্রাসী অধ্যুষিত উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের একটি শহরে বিমান হামলা চালানোর কথা নাকচ করেছে রাশিয়া।